ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

বিটিএ’র পিকনিক ও মিলনমেলা

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ০৩:৫৭ পিএম

বিটিএ’র পিকনিক ও মিলনমেলা
বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে (বিটিএ) ৮ই আগষ্ট রোববার দুপুরে উত্তর লন্ডনের সাউথগেটে (London N14) অবস্থিত গ্রোভল্যান্ড পার্কে এক পিকনিকের আয়োজন করে। বিটিএর সদস্য, তাঁদের পরিবারবর্গ ও তাঁদের নিমন্ত্রিত ঘনিষ্ঠজনের উপস্থিতি ও সবার স্বত:স্ফুর্ত সক্রিয় অংশগ্রহন এ আয়োজনটিকে যথার্থ, প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে। এতে সংগঠনের মহিলা সদস্য ও অন্যান্য সদস্যগনের পত্নীদের স্বহস্তে তৈরী নানা পদের গরম গরম মুখরোচক অথচ সুস্বাদু খাবার (দুপুরের খাবার) পরিবেশন করেন। সেইসঙ্গে দুপুর থেকে সন্ধ্যা অবধি সাত ঘন্টার এই মিলনমেলায় সবার নিয়ে আসা নানা ধরনের চা-মিষ্টিসহ হরেক রকমের নাস্তা একের পর এক পরিবেশন অব্যাহত ছিল। এ ছাড়া, গানবাজনা, কৌতুক পরিবেশন ও নানা ধরণের খেলাধুলাসহ মজার মজার প্রতিযোগিতায় মেতেছিলেন সকলেই। এ সবের পরিকল্পনা, আয়োজন, সমন্বয় ও বাস্তবায়নে সদাব্যস্ত ছিলেন মুনজেরিন রশীদ, ডক্টর রোয়াব উদ্দীন, মোস্তফা কামাল মিলন ও ইকবাল হুসেইন। বিটিএর সভাপতি আবু হোসেন আগত সবাইকে স্বাগত জানান এবং বৃষ্টি অবশ্যম্ভাবী জেনেও এই মিলনমেলায় উপস্থিত হওয়ার মত বদান্যতা প্রদর্শনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে সঙ্গীত পরিবেশন করেন ইকবাল হুসেইন, মুনজেরিন রশীদ, মুজিবুল হক মনি, রুবী হক (মিসেস মুজিবুল হক মনি), সাঈদা চৌধুরী (মিসেস বাসিত চৌধুরী) ও রীপা সুলতানা রাকীব । কৌতুক পরিবেশন করেন ডক্টর রোয়াব উদ্দীন, হাবিবুর রহমান ও কাইয়ুম চৌধুরী। সঙ্গীতায়োজনে সাঈদা চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উন্মুক্ত জায়গায় শব্দ-যন্ত্রের পুরো ব্যবস্থা ও এর সফল প্রয়োগ এই আয়োজনকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে আর এর কৃতিত্বের দাবীদার রুবী হক। বেডমিন্টন খেলার সরঞ্জামের আয়োজন করা, সীমানা আঁকাসহ কোর্ট প্রস্তুত করা এবং খেলা ও প্রতিযোগিতা ইত্যাদি দেখভালের দায়িত্ব সুচারূপে পালন করেছেন ইকবাল হুসেইন, ডক্টর রোয়াব উদ্দিন ও আব্দুল মুক্তাদির। পুরুষদের দৌড়ে গিয়ে বেঁধে রাখা অবস্থায় মোড়ক খুলে শুধু চকোলেটটি নিয়ে ফিরে আসা, পুরুষদের উল্টো দৌড় (পেছনের দিকে), মহিলাদের পাস দ্যা ডলসহ অন্যান্য আরও আনন্দদায়ক প্রতিযোগিতার সমন্বয় ও সেগুলো পরিচালনা করেছেন মুনজেরিন রশীদ আর এতে সহায়তা করেছিলেন মিজ মিজবাহ্ আহমেদ ও শাহীনা চৌধুরী। এছাড়াও এতে সহায়তা করেন মোহাম্মদ শাহজাহান, ডক্টর রোয়াব উদ্দিন ও হাবীবুর রহমান, সবিতা শামসাদ । খাবার পরিবেশনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন হাসনা রহমান ও রুখসানা গনি। প্রায় দু’বছর পর একে অপরকে দেখে আবেগে আপ্লুত হন। ঘনিষ্টজনদের মধ্যে অন্যান্য সবার মত স্ত্রী রীপা রাকীবসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাকীব, সাবেক কাউন্সিলার আতাউর রহমান ও প্রেরণাদানকারী বক্তা মশুদ আহমেদের প্রাঞ্জল উপস্থিতি এই অনুষ্ঠানটির শোভা বর্ধন করে। দিনশেষে সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী শুরু হতে শেষাব্দি অংশগ্রহণসহ দিনটি আনন্দের সঙ্গে কাটানোর দীর্ঘ প্রক্রিয়ায় বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর প্রয়োজনীয়তা, গুরুত্ব, পরামর্শ, ও অনুরোধের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরণের আয়োজনের আশ্বাস প্রদান করেন। পরিশেষে সভাপতি আবু হোসেন আবারও এই পিকনিক ও সকলের একত্রিত হওয়ার ক্ষেত্রে নানাভাবে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং বিশেষ করে এর পরিকল্পনা, আয়োজন ও সফল বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখার জন্য সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী এবং মুনজেরিন রশীদের প্রতি কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে অন্যান্যদের মাঝে অংশ নিয়েছিলেন, মন্জুর রেজা চৌধুরী, রেহানা রহমান, জামাল চৌধুরী, শাহ্ ফারুক আহমেদ, জামাল উদ্দিন আহমেদ, মনসুর রশীদ, হাবীবুর রহমান, মোস্তাক চৌধুরী, সেলিনা রহমান ও সাজেদা আহমেদ। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিটিএর দু’জন সদস্য হঠাৎ কোভিডে আক্রান্ত হওয়ার কারণে এই আয়োজনে যোগ দিতে পারেননি।