প্রতিষ্ঠার প্রায় দুই দশকেও আধুনিকায়নের কোনো ছোয়া লাগেনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায়।
পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও শহরবাসীর নাগরিক সুবিধা দেখার দায়িত্বে থাকা স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনার চিত্র এতটাই নাজুক যে শহরের বেশ কিছু স্থানে জমিয়ে রাখা হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরনাগরিকগণ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত বড়লেখা পৌরসভা প্রায় দুই দশক পার করলেও এখনও ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান নির্ধারণ করতে পারেনি।
পৌরবাসীর কাছ থেকে বর্জ্য অপসারণ করার টেক্স নেয়া এখনও হয়না। আগামীতে ময়লা ফেলার নির্ধারিত স্থান তৈরি করে পরিবেশ দূর্গন্ধমুক্ত রাখবে কর্তৃপক্ষ । বিস্তারিত দেখুন ৫২বাংলা পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির এর প্রতিবেদনে। কণ্ঠ : মো: আমিরুল ইসলাম সুমন।
https://www.youtube.com/watch?v=JBha1laV4og
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন