ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

কৃষকদের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০৩:৫৮ এএম

কৃষকদের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এসময়  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, কৃষকদের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত রেখেছে। উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো কৃষিজমি পতিত রাখা যাবে না। সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমাণে ফলাতে মনোযোগী হতে হবে। সোমবার ২৮ জুন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার’ প্রতিপাদ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রী। পরিবেশ মন্ত্রী বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাসের অধিকতর   ভ্যারিয়েন্টের সংক্রমণ চলছে। এজন্য পূর্বের তুলনায় অধিকতর মনোযোগী হয়ে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দকে জনসচেতনতা সৃষ্টির কাজে সম্পৃক্ত করতে হবে। মাস্ক বিতরণ কার্যক্রম জোরদারের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।