ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

কিশোরগঞ্জে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ জুন ২০২১, ১০:২৯ পিএম

কিশোরগঞ্জে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের আয়োজনে  বুধবার (২৩ জুন) বিকাল ৪:৩০ টায় “পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নাগরিক অংশগ্রহণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় শীর্ষক” ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু এর সভাপতিত্বে স্থানীয় পরিবেশবাদী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংগঠন, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সনাক কিশোরগঞ্জ এর বিভিন্ন পর্য়ায়ের সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীবৃন্দ হাওড় অধ্যুষিত কিশোরগঞ্জ জেলায় উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা বিবেচনায় নিয়ে লাগসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। হাওড় এলাকায় উন্নয়নের ক্ষেত্রে হাওড়ের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে উন্নয়নের জন্য মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কিশোরগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী খনন ও সৌন্দর্য্য বর্ধন প্রকল্পে নাগরিক সংশ্লিষ্টতা না থাকায় উক্ত প্রকল্প অনেকাংশে ব্যর্থ হয়েছে এবং নদীটি স্বাভাবিকতা হারিয়েছে। মতবিনিময় সভায় বক্তব্যে অংশগ্রহণকারীবৃন্দ আরও বলেন জনসাধারণের অসেচেতনতা, নদী দখল, পুকুর ভরাটের ক্ষেত্রে আইনগত অনুমতি নেয়ার বাধ্যবাধকতা থাকলেও তা না মেনে লাগামহীন পুকুর ভরাট এবং প্রকল্প বাস্তবায়নে পরিবেশের সম্ভাব্যতা যাচাই না করা ও অনিয়মের কারণে পরিবেশগত বিপর্যয় হচ্ছে। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মায়া ভৌমিক। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য প্রদান করেন পরিবেশ রক্ষা মঞ্চ এর সভাপতি এবং পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা প্রেস ক্লাব সভাপতি মোাস্তফা কামাল, বাপা কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রিভার বাংলা এর সম্পাদক ফয়সাল আহম্মেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য আতিয়া রহমান, সাংবাদিক নূর মোহাম্মদ, লুৎফর রশিদ রানা, সনাক সহ সভাপতি ম. ম. জুয়েল, স্বজন সমন্বয়ক গাজী মহিবুর রহমান, স্বজন সদস্য আমিনুল ইসলাম সেলিম এবং ইয়েস সদস্য নুরুজ্জামান। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সনাক সদস্য স্বপন কুমার বর্মন। প্রেস বিজ্ঞপ্তি