ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

কবি দেলোয়ার হোসেন মঞ্জু সমাহিত

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ পিএম

কবি দেলোয়ার হোসেন মঞ্জু সমাহিত
যুক্তরাজ্য প্রবাসী কবি দেলোয়ার হোসেন মঞ্জু সমাহিত হয়েছেন তার অন্যতম প্রিয় শহর বার্মিংহামে। মঙ্গলবার জোহরের নামাজ শেষে কভেন্ট্রী রোড জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মঞ্জুর স্বজন আর ব্রিটেনের বিভিন্ন শহরের কবি-সাহিত্যিক সহ বার্মিংহামের শত শত মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ শেষে হ্যান্ডস ওয়ার্থ সেমেটারীতে তাঁকে সমাহিত করা হয়। কবি দেলোয়ার হোসেন মঞ্জু গত শনিবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বার্মিংহাম শহরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৪৮ বছর বয়স্ক এই কবি কিছুদিন ধরে দুরারোগ্য ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। দেলোয়ার হোসেনের অকালপ্রয়াণে বিলেতের সাহিত্য-সংস্কৃতি পাড়া শোকবিহ্বল হয়ে পড়ে। হাসপাতাল ও বাসগৃহে অনেক শুভানুধ্যায়ী ভিড় জমান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে থাকা বন্ধুবান্ধব ও পাঠকেরা সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণসহ শোক প্রকাশ করেন। প্রথাবিরোধী কবি হিসেবে সমসাময়িককালে তাঁকে চিহ্নিত করা হয়। নব্বইয়ের দশকে যে কজন কবির হাত ধরে বাংলা সাহিত্যের বাঁকবদল ঘটে তিনি তাদের অন্যতম। বাংলা ভাষায় নতুন গদ্য রীতির প্রবর্তক ও মুক্তগদ্যের কবি ছিলেন তিনি। দেলোয়ার হোসেন মঞ্জু ১৯৭০ সালের ৩০ নভেম্বর সিলেট জেলার বিশ্বনাথে জন্মগ্রহণ করেন। সিলেটের এমসি কলেজে পড়াশোনার পর স্নাতকোত্তর অধ্যয়ন করেছেন রাশিয়ায়। ১৯৯৩ সাল থেকে তিনি বিলেতপ্রবাসী। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ; ইস্পাতের গোলাপ, ঈসাপাখি বেদনা ফোটে মরিয়ম বনে, মৌলিক ময়ূর, জ্যোৎস্নার বেড়াল, তুলসীপত্র অথবা অভিজিৎ কুন্ডুর মুক্তগদ্য, বিদ্যুতের বাগান সমগ্র ও দক্ষিণামৃত। উল্লেখ্য, কবি দেলোয়ার হোসেন মঞ্জু বিলেতের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন থেকে যুক্ত। মানসম্মত বহু সাহিত্য অনুষ্ঠান ও অনুকরণীয় সাহিত্যকর্মের উদ্যোক্তা দেলোয়ার হোসেন মঞ্জু অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ নির্মাণকে ব্রত হিসেবে দেখতেন। দেলোয়ার হোসেন স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।