𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧
[youtube]GtbvAaSYcf4[/youtube] ব্রিটেন প্রবাসীদের উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠিত ধাতব্য প্রতিষ্ঠান বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সেবামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে ভর্তি হওয়া ৫জন অসচ্ছল রোগীর ক্যান্সার সনাক্তকরণ পূর্বক প্রত্যেক রোগীর সুনিদৃষ্ট চিকিৎসা সেবার লক্ষ্যে দেশের ভিন্ন হাসপাতালে সমন্ধয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে । ২৯মে শনিবার দুপুর ১২টায় বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে রোগীদের শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। তিনি রোগীদের সাথে কথা বলেন এবং অস্বচ্ছল ও সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত হাসপাতালটি মানবিক সেবার একটি রোল মডেল।তিনি প্রবাসীদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে দুরারোগ্য ব্যাধীর চিকিৎসা সেবা পেয়ে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীরাও হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন- ব্যয় বহুল এই চিকিৎসা তাদের পক্ষে অসম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে তাদের চিকিৎসা করাচ্ছেন , যা তাদের জন্য পরম পাওয়া।
বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের প্রোমোট কো-অর্ডিনেটর মো: ওলিউর রহমান অসচ্ছল রোগীদের হাসপাতালটির বিনামূল্যে প্রদত্ত চিকিৎসা সেবা গ্রহনের সুযোগটি তৃণমূল মানুষের কাছে পৌছে দেবার জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেন, এতে করে প্রকৃত অস্বচ্ছলরা হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবেন।
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন