ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

ডুমুরিয়ায় ভিলেস সুপার মার্কেট চত্বরে কৃষকের সহিত মতবিনিময় সভা

প্রকাশিত: ৩০ মে ২০২১, ০৯:৩৯ পিএম

ডুমুরিয়ায় ভিলেস সুপার মার্কেট চত্বরে কৃষকের সহিত মতবিনিময় সভা
সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) ৩০ মে রবিবার সকালে সময় ডুমুরিয়ায় ভিলেস সুপার মার্কেট চত্বরে কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মত বিনিময় সভাটি সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো: হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।  ভিলেজ সুপার মার্কেট পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় বাগেরহাট, যশোর, নড়াইল · নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১,২৫,০০০ জন কৃষক নিয়ে মৎস্য,ডেইরী, ফল সবজি এবং সয়াবিন খুলনা, সাতক্ষীরা,এর উত্তম কৃষি চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও টেকসই বাজারজাতকরণের লক্ষ্যে ২০১৩ সাল থেকে কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে সফল প্রকল্পের কৃষকেরা ২০১৪ সাল থেকে দেশীয় বাজার, জাতীয় বাজার এবং বিভিন্ন সুপারশপে (যেমন- আগোরা, স্বপ্ন, গ্রীন বাজার ইত্যাদি) নিয়মিতভাবে সবজি ও ফল সরবরাহেব পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কারিগরি সহযোগিতায় ২০১৬ সাল থেকে সাতক্ষীরা জেলা থেকে আম রপ্তানী ও ২০১৮সাল থেকে যশোর জেলা হতে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এন্ড এ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফভিএপিইএ) এর মাধ্যমে সবজি রপ্তানী শুরু করে । প্রধান অতিথি  আরো বলেন, এ পর্যন্ত ৮৪.৭৪ মে. টন আম (যার বাজারমূল্য ৬৩,৬৮,৮৪২ টাকা) এবং ১২৭০ মে.টন সবজি( যার বাজারমূল্য প্রায় ৫,২৩,১৭,৯১৫.২৮১ টাকা) সফল প্রকল্পের মাধ্যমে রপ্তানী হয়েছে। এ সকল সবজির মধ্যে বাঁধাকপি, পটল, পেঁপে, লাউ, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙ্গা, কচুর লতি, বেগুন, সীম ইত্যাদি উল্লেখযোগ্য এবং আমের মধ্যে হিমসাগর, ল্যাড়া ও আম্রপালি উল্লেখযোগ্য । নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংসহা উত্তরন কর্তৃক বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পটি খুলনা জেলার ডুমুরিয়াতে অবসিহত ভিলেজ সুপার মার্কেটে (ভিএসএম) ফসলের উৎপাদন বৃদ্ধি, আন্তজার্তিক ও দেশীয় বাজারে বাজারজাতকরণ বিষয়ক কৃষকদের সাথে একটি মত বিনিময় সভার আয়োজন করে । উক্ত সভায় করোনাকালীন স্বাস্হ্যবিধি মেনে কিছু সংখ্যক কৃষক, উদ্যোক্তা কালেকটর সেলার উপকরণ সরবরাহকারী ও আরও অনেকে অংশগ্রহণ করে । অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সফল প্রকল্প, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া,ঢাকা এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দুভূষণ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কান্ট্রি ম্যানেজার,সলিডারডাড নেটওয়ার্ক এশিয়া ঢাকার, সেলিম রেজা হাসান। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা  এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খুলনা শচীন্দ্র নাথ বিশ্বাস। ডুমুরিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মাহমুদা সুলতানা, খুলনা জেলা  কৃষি বিপণন অধিদপ্তের বাজার  কর্মকর্তা আব্দুস সালাম তরফদার।  কৃষি বিপণন অধিদপ্ত, বিএফভিএপিইএ, উত্তরণ ও সলিডারিডাড এর কো -অডিনেটার রাইয়া খাতুন , টিপনা ভিলেস সুপার মার্কেটের সভাপতি শেখ হেফজুর রহমান, উত্তরণ প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড, নাজমুন নাহার। উত্তরণ প্রকল্পের ম্যানেজার ইকবাল হোসেন, উত্তরণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার তৈয়বুর রহমান, কৃষক শেখ ইছাক আলী ও কৃষানী হাসনা হেনা। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন, সফল প্রকল্পের ম্যানেজার মিতা রহমান।

বিশ্বে এবার যমজ শিশু জন্মের রেকর্ড ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=uO5e01yQE2I&t=2s