করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সহ চারটি দেশের ফ্লাইট স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারী প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং প্রাইভেট জেটে ভ্রমণকারী ব্যতীত বাকি সকলের প্রবেশ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
আগামী বুধবার (১২ মে) থেকে এ নির্দেশ কার্যকর হবে। আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NCEMA) সোমবার এই ঘোষণা দেয়। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী ট্রানজিট ফ্লাইটগুলিও স্থগিত করা হয়েছে। তবে কার্গো ফ্লাইটগুলি চালু থাকবে বলে উল্লেখ করা হয়।
যারা আমিরাতে আসতে পারবে সে সব যাত্রীদের ৭২ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টা আগের পিসি আর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। সংযুক্ত আরব আমিরাত আসার পরে তাদের অবশ্যই একটি পিসিআর পরীক্ষা করতে হবে।
এছাড়াও প্রবেশের চার এবং আট দিন পর পিসিআর পরীক্ষার সাথে সংযুক্ত আরব আমিরাতে ১০ দিন কোয়ারানটিনে থাকতে হবে।
অন্যদিকে ভারত-সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারো বাড়ানো হয়েছে।
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল
আরও পড়ুন: