ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন: ভ্যাকসিন গ্রহণকারীর বাধ্যবাধকতা নেই

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ০১:২৬ এএম

প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন: ভ্যাকসিন গ্রহণকারীর বাধ্যবাধকতা নেই
প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময়সীমা ১৪ থেকে কমিয়ে তিন দিন করা হয়েছে। যারা করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়ে দেশে আসবেন তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতাও থাকবে না। তবে ভারত থেকে স্থলবন্দর দিয়ে দেশে ফিরলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে শুক্রবার (২৩ এপ্রিল) জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারেন্টাইনের আলোচনা হলেও তিন দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনের বিষয়টা আগামীকাল (শনিবার) থেকেই কার্যকর হবে। এছাড়া ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইনগামী প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে।’ বেবিচক সূত্রে জানা গেছে, আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রবাসীদের মধ্যে যেসব যাত্রী করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকবে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে। তবে যেসব যাত্রী ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন অথবা নেননি এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসবেন, তাদেরই কেবল তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তিন দিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে বাকি ১১ দিন তাদের বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বেবিচক জানায়, সভায় বলা হয়েছে, উত্তরার ব্র্যাক ট্রেনিং সেন্টারে সশস্ত্র বাহিনী বিভাগ একটি ৬০০ সিটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার করবে। পাশাপাশি সারাদেশে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ধারণক্ষমতা চার হাজার সিটে উন্নীত করবে। উল্লেখ্য, গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের হোটেলে নিজ খরচে ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সেটিই এখন কমিয়ে তিন দিন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিনিধি বলেছেন ‘সরকার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। বিদেশ থেকে আগতরা হোটেল বুকিং দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও দেশে পা ফেলার পর হোটেলে রুমের বেশি ভাড়ার অজুহাতে সেখানে থাকতে চান না। পরে তাদের সরকার নির্ধারিত হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে প্রবাসীদের চাপ বেড়ে যাওয়ায় কোয়ারেন্টাইন কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।’