বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে অন্যের উপকার করতে গিয়ে প্রাণ গেল রাকিব তালুকদার (১৮) নামে এক যুবকের। প্রতিবেশীর রেইনট্রি গাছ টমটমে তুলে দেওয়ার সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত যুবক পেশায় একজন জেলে। তার বাবার নাম আশরাফ আলী তালুকদার।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে।
স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন করিম সুমন জানান, প্রতিবেশী বাদশা হাওলাদার একটি রেইনট্রি কেটে চেরাই করতে করাত কলে (স’মিলে) নেওয়ার জন্য রাকিবসহ কয়েক জনকে ডেকে সহযোগীতা চান। প্রতিবেশীর ডাকে তারা কাটা গাছের খন্ডগুলো কাঁধে করে টমটমে তুলছিলেন। তখন হঠাৎ একটি খন্ড তাদের কাঁধ ফসকে গেলে তার নিচে চাপা পড়ে রাকিব। মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত রাকিবের বাবা আশরাফ আলী তালুকদার জানান, ছেলের মৃত্যুতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি অসাবধানতা বসত ঘটেছে। এনিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন