ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

পুলিশের শরণাপন্ন হওয়ায় অসহায় সাধু'র  পা ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারী

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০৪:৩৩ এএম

পুলিশের শরণাপন্ন হওয়ায় অসহায় সাধু'র  পা ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারী
''সরকার কেন আমাকে এই জমি দিয়ে যন্ত্রনা দিয়েছে ? আমি কি তাই চেয়েছিলাম ? এই জমির দন্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, সরকারের জমি সরকার ফিরিয়ে নিয়ে যাক, আমাকে মুক্তি দিক, আমি আমার তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বাকি জীবন কাটিয়ে দেব, তবুও আর সহ্য করতে পারছিনা। ওরা আমাকে বার বার  মারে, রক্তাক্ত করে, আমি কোন বিচার পাইনা ?'' এভাবে কথা গুলো বলেছিলেন কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের পাতিমুঞ্জি গ্রামে অসহায় শ্রীদাম পাল সাধু। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নেত্রকোণা পুলিশ সুপার মহোদয়ের শরণাপন্ন হওয়ায় ক্ষিপ্ত হয়ে কলমাকান্দা সদর ইউনিয়নের পাতিমুঞ্জি গ্রামে শ্রীদাম পাল সাধু'র (৭৫) ওপর  অতর্কিত হামলা চালিয়ে  রক্তাক্ত জখম করে ও তার ডান পা ভেঙে দিয়েছেন একই গ্রামের ইসমাঈল নামে এক ব্যক্তি। এ ঘটনাটি গত শুক্রবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের পাতিমুঞ্জি গ্রামে বাকলা নদীর পাড়ে ঘটে। ওই দিন রাতে কলমাকান্দা  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে জানা গেছে,  প্রায় ২০ বছর ধরে অসহায় এক সংখ্যালঘু শ্রীদাম পাল সাধু (৭৫) প্রতিবেশি মো. ইসমাইল মিয়া , মো. আ: রশিদ ,ইন্নুছ আলী গংদের কাছে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতিত হয়ে আসছে। কলমাকান্দা উপজেলার  পাতিমুঞ্জি মৌজাস্থ ০১ নং খতিয়ানের সাবেক ৬৩/৬৪ হাল ৫৭/৭৬৪ দাগে. ৬০ শতাংশ জমি ২০০০ সালে সরকার দলিলমূলে শ্রীদাম পাল সাধুকে  চিরস্থায়ী বন্ধোবস্ত দেন । ওই ভূমির নকশা অনুযায়ী সীমানা নির্ধারণ পূর্বক দখল বুঝিয়ে দেন। এর পর থেকে তিনি ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই গ্রামের প্রভাবশালী প্রতিবেশি ইসমাঈল গংরা উক্ত জমি থেকে সাধুকে উচ্ছেদ করে বেদখল করার লক্ষ্যে প্রায় প্রতিদিন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অহিংস্র মনোবৃত্তি নিয়া সাধু ও তার পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে মারপিট করে আসছে এই দুষ্কৃতিকারীরা। যতবার এমন পরিস্থিতির স্বীকার হয়, ততবার সাধু তার স্বজাতির কাছে আশ্রয় চায়। কিন্তু তার স্বজাতিরা নীরব নিশ্চুপ থাকে, ওদের ভয়ে মুখ খুলেন না। এমন অবস্থায় অসহায় সাধু আইনের আশ্রয় নেয় । বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দায়ের করে। আদালত ২০১৫ সালে শ্রীদাম পাল সাধুর নামে রায় প্রদান করে। আদালতের সেই রায় প্রদান করায় অত্যাচারীরা আরও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় অসহায় সাধুর প্রতি। শ্রীদাম পাল সাধু তার তিন প্রতিবন্ধী কন্যা সন্তান পরিবার নিয়ে নীরবে জীবন যাপন করে আসছেন। কিন্তু এই নীরবতা থেকেও রক্ষা পাচ্ছেন না। প্রতিনিয়ত হুমকি দেয়, মারতে আসে, জায়গা ছেড়ে দেওয়ার জন্য ভয় দেখায়, অকথ্য ভাষায় গালিগালাজ দেয়, এলাকা তথা দেশ ছেড়ে চলে যেতে হবে এমন পরিস্থিতির শিকার এখন সাধু ।