মৌলভীবাজারের বড়লেখায় সরকারি নির্দেশ না মেনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ১০ দোকানিকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বড়লেখা পৌর শহর, উপজেলার কাঠালতলী, রতুলী, দক্ষিণভাগ বাজারে এই অভিযান পরিচালিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যারা সরকারিবিধি অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন