ডুমুরিয়ার শাহপুরে স্বাস্থ্য বিধি না মানায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় ডুমুরিয়ার শাহপুরে ৪ পথচারীকে ২ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এক হোটেল মালিকে ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল ডুমুরিয়া থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ জানান, করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় চার পথচারীকে ২ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এক হোটেল মালিকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন