ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বিয়ানীবাজারে হরতাল পালন :যুবদল ও ছাত্রদলের ঝটিকা মিছিল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ১২:৩৮ এএম

বিয়ানীবাজারে হরতাল পালন :যুবদল ও ছাত্রদলের ঝটিকা মিছিল

আওয়ামী লীগের মিছিল

সিলেটের বিয়ানীবাজারে হেফাজতের ডাকা হরতাল চলাকালে বিক্ষোভ মিছিলে বিয়ানীবাজার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিয়ানীবাজার হেফাজতের দুই কর্মী আহত হয়েছেন। রোববার(২৮ মার্চ) দুপুর ২টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। পরে থানা পুলিশ ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হয়। কিন্তু এই ঘটনায় পৌরশহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতরা হলেন, হেফাজত কর্মী কামরুল ইসলাম(৩৪),এবাদ আহমদ (২৮)।জানা গেছে, ১০ নেতাকর্মী নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারাদেশে চলছে। রবিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করতে দেখা গেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের। সেখানে কিছু সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সড়ক অবস্থান কর্মসূচি পালন করেছে হেফাজতের নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের দিকে আসে হেফাজতের নেতাকর্মীরা।এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। কিন্তু এসময় হেফাজত ও ছাত্রলীগের দুই কর্মীর বাকবিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হন হেফাজত কর্মী কামরুল ইসলাম (৩৪), এবাদ আহমদ (২৮) তারা দুইজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। পরে বিয়ানীবাজার শহরে একটি প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।সরেজমিনে ঘুরে দেখা দেখে, হরতালকে ঘিরে বিয়ানীবাজারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পৌর এলাকার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। সারাদেশে হেফাজতের ডাকা হরতালের প্রভাব বিয়ানীবাজারে কিছুটা কম রয়েছে। রাস্তায় যানবাহন অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও অন্য সবকিছুই স্বাভাবিক। পৌরশহরের উত্তরবাজার স্ট্যান্ড থেকে অল্প সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সকাল থেকে বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করলেও তা সংখ্যায় ছিল সীমিত। দোকানপাট-মার্কেট ও বিপণিবিতান খোলা রয়েছে। তবে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোথাও হেফাজতের নেতাকর্মীদের অবস্থান দেখা না গেলেও দুপুর ২টার দিকে হরতালকে সমর্থন জানিয়ে বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে ঝটিকা মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।বিয়ানীবাজার থানার (ওসি) হিল্লোল রায় জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে।