বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৩৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।
বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, মোহনপুর বিওপি’র হাবিলদার মো. জুয়েল আহমেদের নেতৃত্বে একটি টহলদল ওইদিন দুপুর পৌনে দুইটার দিকে রংপুর সীমান্ত এলাকায় টহল প্রদান কালে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে।
অপরদিকে লেঙ্গুড়া বিওপির সুবেদার মো. শাহ্জাহান মৃধা’র নেতৃত্বে আরেকটি টহলদল রবিবার রাত পৌনে আটটার দিকে ফুলবাড়ী নামক স্থানে টহল দান কালে ৮৯ বোতল ভারতীয় মদ আটক করে।
আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য দুই লক্ষ পাঁচ হাজার ৫২০ টাকা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর