ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০৬:১০ পিএম

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
গোলাপগঞ্জে (সিলেট) দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে এহতেশামুল হক শাহিন (৪২) নামের এক যুবলীগ নেতা খুন হয়েছেন। রোববার দিবাগত (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর গ্রামের সড়কে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়। শাহিন লরিপুর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে এবং হেমিগঞ্জ বাজারের ‌’হাসিবা ট্রেডার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তিনি এক ছেলে এবং এক মেয়ের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন রোববার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। তিনি স্থানীয় একজন সিএনজি চালককে ফোনে জানান তিনি ঢাকা থেকে ফিরছেন, তাকে যেন সিলেট থেকে নিয়ে আসে। সিলেট নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করেন। রোববার দিবাগত রাত ১টার দিকে গ্রামের রাস্তায় প্রবেশের পর গ্রামের নার্সারি সংলগ্ন স্থানে রাস্তায় কলাগাছ ফেলে শরীরে ছাঁই মাখা অবস্থায় ৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ড্রাইভারকে বেঁধে ফেলে। এসময় শাহিনের সাথে দুর্বৃত্তদের ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ড্রাইভার মুক্ত হয়ে শাহিনকে আহত অবস্থায় বাড়ি নিয়ে যায়। বাড়ির লোকজন তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনারপরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনে আটক করা হয়েছে বলে জানা গেছে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানার নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ মর্গে রয়েছে। খুনীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এখনো কোন মামলা হয়নি।