ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মডেল থানার ওসি

প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০৪:০৩ এএম

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মডেল থানার ওসি
মোহাম্মদ হারুনুর রশীদ চৌধূরী সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়ীত্বরত রয়েছেন। রবিবার (২১মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ফেব্রুয়ারী/২০২১খ্রিঃ মাসে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধার সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মডেল থানাকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত করেন। সেই সাথে গ্রেফতারী পরোয়ানা তামিল এবং অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখার জন্যে এসআই(নিঃ) আশীষ চন্দ্র তালুকদার, এসআই(নিঃ) সুরঞ্জিত কুমার দাশ, এসআই(নিঃ) বিকাশ সরকার ও এএসআই(নিঃ) প্রনয় নালকে পুরস্কৃত করে উৎসাহিত করেন। যার ফলে থানায় কর্মরত অন্যান্য অফিসার ফোর্সদের মাঝে উৎসাহ বৃদ্ধি পাবে। ৩ মার্চ ২০২১ কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। মোহাম্মদ হারুনুর রশীদ চৌধূরী পুরস্কার প্রাপ্তি ও জেলার শ্রেষ্ট হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে আমাকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারদেরকে পুরস্কৃত করায় আমার ব্যাক্তিগত ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মরত সকল সদস্যদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এই শ্রেষ্টত্বের মর্যাদার ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারেন এই দোয়া সবার কাছে কামনা করেন।