ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

কলমাকান্দায় নারী দিবসে গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০২:৫৭ এএম

কলমাকান্দায় নারী দিবসে গৃহবধুর লাশ উদ্ধার
নেত্রকোণা র কলমাকান্দায় স্বামীর বাড়ি থেকে বিয়ের এক বছর একদিন পর দেবী দাস (১৮) নামের গৃবুধুর লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে সজিব দাসের বাড়ি থেকে লাশ উদ্ধার করে বিকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় এবং নিহতের স্বজনদের সুত্রে  জানা গেছে  , উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর গ্রামের প্রাণেশ দাসের মেয়ে দেবীসহ সকলেই ঢাকার বিক্রমপুর থাকতেন। পরে মোবাইলে প্রেম হয়ে একই এলাকার পনার পারুয়া গ্রামের সুনীল দাসের ছেলে সজিব দাস গত একবছর আগের এই দিনে বিক্রমপুর থেকে দেবীকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করে। এরমধ্যে দেবীর একটি গর্ভপাতের ঘটনা ঘটে বলে জানা যায়  । আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে আটটার দিকে কলমাকান্দা থানার পুলিশ খবর পেয়ে সজিবের বাড়িতে গিয়ে দেখে ঘরের মেঝেতে মৃত অবস্থায় গৃহবধু দেবীর মরদেহ। এদিকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে দেবীর পরিবারকে  জানায় সজিবের পরিবার । এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বিকালে নেত্রকোনা মর্গে পাঠায়। দেবীর মা কল্পনা দাস, বোন ঝুমা দাস ও ভাই পরিতোষ দাসসহ আহাজারি অবস্থায় স্বজনরা জানায়, তারা অনেক আগে থেকেই বিক্রমপুর অবস্থান করছিলো। একই উপজেলার হওয়ার সুবাদে যোগাযোগ হওয়ায় প্রেম করে দুজনই পালিয়ে বিয়ে করে। এরপর থেকে দেবীর শ্বাশুড়ী দেবীকে অত্যাচার করতো। কারো সাথে কথা বলতো না। মেয়েটির গর্ভে সন্তান আসলে লাকড়ি কাটিয়ে সন্তানটিকে নষ্ট করে ফেলে। পরবর্তীতে আজ ভোরে সজিবের মা ফোন দিয়ে দেবীর মা ভাইকে আসতে বলে ঢাকা থেকে। তারা এসে দেখে তাদরে মেয়ে আর নেই। দেবীর স্বামী সজিব দাস সাংবাদিকদের  বলেন, স্ত্রীকে নিয়ে রাতে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। পরে ভোর রাতে তার বাবা ওঠে বাথরুম যাওয়ার জন্য ওঠলে তাদের ঘরের দরজা লাগানো দেখেন। যে কারনে সজিবকে ডাকে। সজিব ওঠে দেখে স্ত্রী নেই পাশে। খুঁজতে থাকলে বেড়ার ফাঁক দিয়ে দেখেন পাশের রান্না ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে হাত পা নাড়া দেখে দ্রুত নামানো হলও আর বাঁচাতে পারেনি। কলমাকান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি  তদন্ত)  মো. সিরাজুল ইসলাম খাঁন দেবীর শ্বশুর বাড়ির বরাত দিয়ে সাাংবাদিকদের জানান, তারা যখন নামিয়েছিলো তখন নাকি হাত পা নাড়াচ্ছিলো। কিন্তু লাশ কোথায় পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন মেঝেতে শুয়ানো অবস্থায়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বিকালে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। তবে একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিহতের প্রকৃত কারণ  জানা যাবে।