ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

‘প্রিসিলা নিউ ইয়র্ক‘ পুরস্কৃত করল বাংলাদেশের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:১২ পিএম

‘প্রিসিলা নিউ ইয়র্ক‘ পুরস্কৃত করল বাংলাদেশের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের যুগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইট এখন ইউটিউব চ্যানেল। ইউটিউবের মাধ্যমে সহজেই বিশ্বের যে কোন প্রান্ত থেকে ভিডিও নির্মাণ করে তুলে ধরা যায় বিশ্বের যেকোনো দেশের যেকোনো সমাজের ভালো-খারাপ দিকগুলো। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ইউটিউবার ও দর্শকদের কাছে। আমেরিকায় বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত চৌদ্দ বছরের কিশোরী প্রিসিলা ফাতেমা। ৯ম গ্রেডের ছাত্রী প্রিসিলা তাঁর লেখাপড়ার পাশাপাশি ২০১৮ এর জানুয়ারি থেকে অবসরের পুরো সময়টায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক সচেতনতা মূলক ভিডিও তৈরী করে যাচ্ছেন তাঁর ইউটিউব চ্যানেল Pricila New York এর জন্য। তাঁর ভিডিওগুলো  মানবিকতায় উচ্চকণ্ঠ হয়েছে। অভাবী মানুষের পাশে দাঁড়ানো,অসুস্থ্য মানুষের চিকিৎসায় বিত্তবানদের আহ্ববান,তরুণদের সকল ভালো কাজে উদ্বুদ্ধ করা,ভিডিও ও তথ্যচিত্রে পিতৃভূমি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের হারিয়ে যাওয়া বিষয় গুলো বিশ্বদরবারে তুলে ধরা,সামাজিক অঙ্গ-সঙ্গতি এবং মরণোত্তর মানব চিকিৎসায় উপকারী অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে মানুষকে উদ্বুদ্ধ করা। আমেরিকার পাশাপাশি বাংলাদেশেও তার চ্যানেলের অসংখ্য সাবস্ক্রাইবার রয়েছে।পিতৃভূমির প্রতি তার অকুন্ঠ ভালোবাসা তার বিডিও গুলোর মাধ্যমেও ফুঁটে উঠে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তার চ্যানেল সাবস্ক্রাইবারদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ২জন কে ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকেট প্রদান করার জন্য নির্বাচন করা হয়। ২৬ অক্টোবর শুক্রবার রাজধানীর নয়াপল্টনে  মিড্ নাইট সান-৩ রেস্টুরেন্টে এক জনাকীর্ণ আয়োজনে লটারি বিজয়ী  মেহেদী চৌধুরী শাওন ও সালমান তালিমের হাতে আনুষ্ঠানিক ভাবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকেট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি  ছিলেন  ঢাকা জজ কোর্টের এডভোকেট আবদুল ওয়াদুদ টুটুল, ঢাকা সেন্ট্রাল ইন্টাঃ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক,নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাঃরাজু বড়ুয়া, আপ-টেন ফ্যাশন শপের সত্ত্বাধিকারী নারী উদ্যোক্তা সনিয়া শম্পা,ইন্টারন্যাশনাল হল্ডিং লিমিটেডের ফিনান্স ম্যানেজার আবদুল মোতালিব আজাদ,ডাঃইমরান খান,এন এইচ মেরিন,এম এ হালিম সরকার, আজহারুল ইসলাম নিয়ন,মহিউদ্দিন এবং রাশেদুল হকসহ  অনেকে। Pricila New York চ্যানেলটির বাংলাদেশ প্রতিনিধি,ভিডিও নির্মাতা সুমু মির্জার সঞ্চালনায়  অতিথিদের বক্তব্যে এডভোকেট আবদুল ওয়াদুদ টুটুল বলেন- প্রিসিলা পৃথিবীর সকল প্রান্তে তার সুন্দর চিন্তাকে সৃজনশীলতার মাধ্যমে ভিডিও চিত্রে তুলে ধরছে। যেকোনো কাজে, ভালো- খারাপ সমালোচনা থাকে। সবকিছুকে সামনে নিয়ে ভবিষ্যতে প্রিসিলাকে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।তিনি প্রিসিলার এই কর্মকান্ডে সহযোগিতা ও সঠিকভাবে গাইড করার জন্য তার বাবা মায়ের ভূয়সী প্রশংসা করেন। ডা.রাজু বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন-  ১৪ বছর বয়সী প্রিসিলার চ্যানেলের প্রতিটি ভিডিওতে যে বিষয় গুলো উঠে এসেছে তা অনেক প্রাপ্ত বয়স্কদের মাথায় ও আসেনা।আমরা যেখানে আত্মকেন্দ্রিক সেখানে সে অসহায়দের পাশে দাঁড়ানোর কথা বলে এই অনুপ্রেরণা থেকেই এই সুন্দর অনুষ্ঠানে আসা। অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন- নারী উদ্যোক্তা সোনিয়া শম্পা,ডাঃ ইমরান খান,এন এইচ মেরিন সহ আরো অনেকে। দুপুরের খাবার আপ্যায়ণের পর বিজয়ীদেরকে  এয়ার টিকেট হস্তান্তর করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক ও Pricila New York চ্যানেলটির  বাংলাদেশের ভিডিও নির্মাতা আশরাফুল ইসলাম নিশাদ আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। যুক্তরাস্ট্র বাংলাদেশী বংশদ্ভোদ তার বাংলাদেশী বাবা-মার অনুপ্রেরণায় নিউইয়ক থেকে Pricila New York চ্যানেলটির  মাধ্যমে মানবিক ও সমাজ হৈতষী বিশেষ করে সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করছে। মানব চিকিৎসায় উপকারী অঙ্গ-প্রত্যঙ্গ  মরণোত্তর  দান করতে মানুষকে উদ্বুদ্ধ করার কাজটি দেশ-বিদেশে তরুনদের মাঝে ইতিমধ্যে বেশ প্রসংসিত হয়েছে। চ্যালেনটির মাধ্যমে সুবিধা বঞ্চিতদের সাহায্য ও সহযোগিতা করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রিসিলা।