ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

করোনা ভ্যাকসিন নিতে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করতে অনুকরণীয় উদ্যোগ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৩ পিএম

করোনা ভ্যাকসিন নিতে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করতে অনুকরণীয় উদ্যোগ
খায়রুল বাশার রোমান। একজন তারুন্যদ্বীপ্ত ডাক্তার।সিলেট  বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন সময়ে দায়িত্ব পালন করেছেন সামনের সারির যোদ্ধা হিসেবে। বাংলাদেশে চলমান করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সাধারণ মানুষদের উৎসাহিত করতেও নিজেকে নিয়োজিত রেখেছেন। এবারের  কাজটি হচ্ছে- তৃণমূল মানুষকে করোনা ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ  করা। বাংলাদেশেরে ইতিহাস-ঐতিহ্যে নানাভাবে উজ্জ্বল দাগ রেখে চলা তার নিজ গ্রাম জলঢুপে সচেতন যুবসমাজকে সাথে নিয়ে শুরু করেছেন করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সহযোগিতা ক্যাম্পেইন। গত এক সপ্তাহ ধরে চলমান এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সম্পন্ন হয়। দিনব্যাপী চলমান এই ক্যাম্পেইনে এলাকার প্রায় ২ শত চল্লিশোর্ধ্ব নারী-পুরুষ নিবন্ধন করেন। একই সাথে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জনসাধারণের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা, প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ডা: খায়রুল বাশার রোমান জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ গ্রহন এবং একই সাথে ব্যাপকহারে টিকা নিতে সাধারণ মানুষদের উৎসাহিত করা। ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক আব্দুর রব,  লাউতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ছফর উদ্দিন শুকুর , জসিম উদ্দিন হিরা, আলতাফ হোসেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগ বিয়ানীবাজার শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, রেজাউল ইসলাম ঝুনু, সমাজকর্মী জাবেদ আহমদ, আতাউর রহমান বজলু, ডালিম আহমদ, মিজানুর রহমান, শিক্ষক মিরশাদ আহমদ কিবরিয়া, ছাত্রনেতা ইব্রাহিমসহ  অনেকে। এলাকার যুবসমাজের এমন উদ্যোগের প্রশংসা করে প্রবীন শিক্ষক আব্দুর রব বলেন, করোনার ভ্যাকসিন নিবন্ধনে সকলের সম্মিলিত প্রচেষ্টা সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। করোনা মহামারী থেকে রক্ষায় তিনি নিজে ভ্যাকসিন নিয়েছেন উল্লেখ করে বলেন, নিজ গ্রামের  অন্যদেরও  করোনা ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে এই মহতি ও জনসচেতনতামূলক উদ্যোগে উপস্থিত হয়েছি। গ্রামের চল্লিশোর্ধ্ব নারী-পুরুষদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভ্যাকসিন নেয়ার বিকল্প এই সময়ে নেই। লাউতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ডাঃ খায়রুল বাশারের গর্বিত পিতা ছফর উদ্দিন শুকুর বলেন, আমার ছেলেসহ এলাকার যুবসমাজ যে প্রচেষ্টা চালাচ্ছেন আমি তাদের সাধুবাদ জানাই। করোনার এই মহামারী কাটাতে সকলের সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি এলাকার সকল শ্রেণী ও পেশার মানুষদের ঐক্যবদ্ধ কাজ করার অনুরোধ জানান। ডা: খায়রুল বাশার রোমান এই উদ্যোগের সাথে জড়িত সকল স্বেচ্ছাসেবক ও নিবন্ধন প্রক্রিয়ার সাথে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন,করোনা ভ্যাকসিন  নিবন্ধন সহায়তা প্রক্রিয়া চলমান থাকবে। তিনি অনিবন্ধিত ও নিবন্ধিতদের  প্রয়োজনে এই কাজের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।