ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

গোলাম কিবরিয়া সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’র প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৬ পিএম

গোলাম কিবরিয়া সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’র প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-সিলেটের সাবেক চেয়ারম্যান,শিক্ষাবিদ, বিশিষ্ট সংস্কৃতি সংগঠক ,বিশেষ করে সিলেট বিয়ানীবাজার অঞ্চলের শিল্প-সংস্কৃতি, রাজনীতি জগতের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়াকে নিয়ে প্রকাশিত হয়েছে সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’। সাংবাদিক ও গবেষক আজিজুল পারভেজ সম্পাদিত এ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশনা আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বিকেল ২ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,সিলেটের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন, মদন মোহন কলেজ-সিলেটের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসুমী মাহবুব। অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়ার বাড়ি বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামে। ১৯৫৯ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেয়া অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়ার বাবা মো. ইছহাক আলী তাপাদার, মা মোসাম্মৎ হালিমা বেগম। সংস্কৃতি মনস্ক পরিবারে শিশু বেলায় বাবার হাত ধরে গ্রামের মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে মৌলিক ও সৃজনশীল জগতে পা রাখা অধ্যাপক গোলাম কিবরিয়া ধারাবাহিকভাবে শিক্ষা,রাজনীতি, কর্মজীবন এবং শিল্প সংস্কৃতিতে হয়ে উঠেন একজন অগ্রগণ্য অনুকরণীয় ব্যক্তিত্ব। সিলেট সরকারী মহিলা কলেজে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে একই সালের  ৮ ফেব্রুয়ারি  সরকারী চাকুরি থেকে অবসর গ্রহন করেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়ার বর্তমানে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামে দায়িত্ব পালন করেছেন। অসংখ্য তরুণদের  সৃজনশীল ও বই এর পাঠক মনস্ক করতে তাঁর উজ্জ্বল অবদান রয়েছে। তাঁর অসংখ্য স্মৃতিমাখা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সকলের প্রানজ উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।