ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

কলমাকান্দায় নির্বাচনী ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪১ এএম

কলমাকান্দায় নির্বাচনী ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক
নেত্রকোণার কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। আহত রাকিব মিয়া (১৭) কলমাকান্দা সদর ইউনিয়নের মনতলা গ্রামের ফজল হকের পুত্র। স্থানীয়রা জানান, আগামী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন ছাতা প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী হয়েছেন হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফা। বুধবার রাতে ছাতা প্রতীকের ব্যানার টানাতে রাকিব মিয়া কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশে দু,তলা ভবন ছাঁদে উঠে । ব্যানার টানানোর একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে যান। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাকিবের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। এবিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সোহরাব হোসেন লিংকন ৫২ বাংলা টিভিকে জানান, রাকিবের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।