ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

বড়লেখায় ছোট ভাইয়ের হাতে বড়ভাই নিহত

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৫ এএম

বড়লেখায় ছোট ভাইয়ের হাতে বড়ভাই নিহত
রাতে থাকার কথা বলে বড় ভাইয়ের ঘরে আশ্রয় নেন ছোটভাই আব্দুল খালিক। এরপর গভীররাতে হঠাৎ বড় ভাইয়ের স্ত্রীকে দা দিয়ে কোপ দেন। এসময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে খলিলুর রহমান খলিলকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করেন ছোটভাই খালিক। খবর পেয়ে স্থানীয়রা খলিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন খলিলের স্ত্রী ছাড়াও দুই মেয়ে।সোমবার দিবাগত গভীর রাতে মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব ঘোলসা গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে। বড়লেখা থানা পুলিশ এ ঘটনায় ছোট ভাই আব্দুল খালিকে (৫৩) রাতেই গ্রেপ্তার করেছে। তবে হত্যাকান্ডের নেপথ্যের কারণ জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলুর রহমান ও আব্দুল খালিক পৃথক বাড়িতে থাকেন। সোমবার দিবাগত রাত আনুমানিক দশটার দিকে বড় ভাইয়ের বাড়িতে গিয়ে রাতে থাকার জন্য আশ্রয় চান খালিক। এসময় বড় ভাই দরজা খুলে তাকে ঘরে আশ্রয় দেন। গভীর রাতে হঠাৎ ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে দা দিয়ে কোপ দেন। তার চিৎকারে স্বামী খলিলুর রহমান এগিয়ে এলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এসময় খলিলের দুই মেয়েও আহত হন। তাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে গিয়ে গুরুতর আহত খলিলকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে রাতেই ছোট ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার মঙ্গলবার রাত ৯টায় বলেন, ‘তারা দুই ভাই আলাদা বাড়িতে থাকতেন। প্রাথমিকভাবে জানা গেছে সোমবার রাতে ছোট ভাই বড় ভাইয়ের ঘরে আশ্রয় চান। এরপর গভীর রাতে হঠাৎ বড় ভাইয়ের স্ত্রীকে দা দিয়ে কোপ দেন ছোট ভাই। স্ত্রীকে বাঁচাতে গেলে বড় ভাইকে কুপিয়ে জখম করেন। পর বড় ভাইয়ের (খালিকের) মৃত্যু হয়। মঙ্গলবার ভোররাতেই ছোটভাইকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।’