ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

কলমাকান্দায় ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০১ এএম

কলমাকান্দায় ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনের প্রতীক বরাদ্দ
আগামী  শুক্রবার (১৯ ফেব্ররুয়ারি) অনুষ্ঠিতব্য কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এনির্বাচনে ৪টি পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (০৮ ফেব্ররুয়ারি) দুপুর ১২ টা থেকে ২ টার মধ্যে কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে দুপুর থেকেই প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে হাজির হয়েছেন ওই কার্যালয়ে। সভাপতি পদে - হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফা (ছাতা) ও কাজল দে সরকার (আনারস) সাধারন সম্পাদক পদে - হাজী মো.রুস্তম আলী (মোটরসাইকেল) ও মো. আসাদুজ্জামান এরশাদ (মোমবতি) এবং মো. শাহবাজ মিয়া (তালা), ক্যাশিয়ার পদে- ডা. প্রণব সরকার (হারিকেন) ও মো. মোস্তাফিজুর রহমান নুরু (হরিণ), সাংগঠনিক সম্পাদক পদে - মো. জাফর আহমেদ (মাছ) ও সুজিত সাহা (চশমা) এবং চঞ্চল কান্তি রায় (বাইসাইকেল) প্রতীক দেওয়া হয়। সোমবার (০৮ ফেব্ররুয়ারি) থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো প্রার্থীদের প্রচারণা। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কেশব কুমার বনিক বলেন, আসন্ন এ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি । নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে । নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। উক্ত নির্বাচনের প্রতীক বরাদ্দকালে ওই নির্বাচনী কমিটির সদস্য মো. দুলাল মীর, মো. সেলিম রেজা, বাবু যাদব সরকার ও মো. সুমন খান, নির্বাচনী পর্যবেক্ষক হাজী জয়নাল আবেদীন, বিজয় তালুকদার ও সুব্রত দাস উপস্থিত ছিলেন।