গোলাপগঞ্জ (সিলেট) পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নব- নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ার ফেরদৌস মনাক্কাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পূর্ব বাড়ি সংলগ্ন মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট মুরব্বি আরবাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জিয়া উদ্দিন এবং হেলাল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দ্বিতীয় বারের মত নব-নির্বাচিত গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ৭নং ওয়ার্ডের চতুর্থ বারের মত নির্বাচিত কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ার ফেরদৌস মনাক্কা।
উপস্থিত ছিলেন আব্দুর রহমান চৌধুরী দারা মিয়া, হুমের আহমদ চৌধুরী, খোকন আহমদ চৌধুরী, রাহেল আহমদ চৌধুরী, তুফায়েল আহমদ চৌধুরী, এলাকার মুরব্বি আব্দুল মতিন, আব্দুল মন্নান, নজই মিয়া, স্বপন মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, যুবলীগ নেতা এনায়ত করিম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আকবর হোসেন লাবলু, উপজেলা ছাত্রলীগ নেতা কাইয়ুম চৌধুরী, সাকিল হোসেন, নাজিম উদ্দিন, আনু মিয়া, মকছুদ আহমদ চৌধুরী, সমছুল ইসলাম, শামিম আহমদ, সুমন আহমদ সহ ৭নং ওয়ার্ডের সর্বস্তরের শত শত নাগরিকবৃন্দ।
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
-
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না
-
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
আরও পড়ুন: