গোলাপগঞ্জে (সিলেট) আরিফ ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোটাটিকর সামাদ একাদশ ১-০ গোলে সাদিপুর বৈশাখী ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পূবালী ব্যাংকের পরিচালক ফাহিম ফারুক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার পূনরায় নব নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও বারাকা পাওয়ার প্লান্টের পরিচালক মনজুর সাফি চৌধুরী এলিম, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন।
বৃহত্তর হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি রুহেল আহমদ। খেলায় ম্যান অব দা ম্যাচ হন নাইজেরিয়ান খেলোয়ার বকুলা। ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হোন বৈশাখী ফুটবল একাদশ সাদিপুরের বুরহান আহমদ।
এছাড়া খেলায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ খান, মনসুর হোসেন মুন্না, ছাত্রলীগ নেতা শাকিল হোসেন সহ শত শত দর্শক।
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর