বাগেরহাট জেলার, পূর্ব সুন্দরবন বিভাগে থামছেনা হরিণ শিকার। বাগেরহাটে মাত্র তিন দিনে ৪টি মাথাসহ ১০৯ কেজি হরিণের মাংস ও ৫ জন চোরা শিকারীকে আটক হয়েছে। সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছ থেকে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ও ছেলে ,দুই চোরা শিকারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক দুই চোরা শিকারী হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৭)।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এসআই গাজী ইকবারের নের্তৃত্বে সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের চোরা শিকারী আব্দুর রহমান শেখ ও মোস্তাকিন শেখকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারী নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এরআগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের কাছে দাসের ভারানি এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক চোরা শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।
শনিবার রাতে বাগেরহাটের মোংলার উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ ৩ চোরা শিকারীকে আটক করে মোংলা পশ্চিম কোস্টগার্ড।
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর