ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

বড়লেখায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি পেলো

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০২:৫৮ এএম

বড়লেখায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি পেলো
মৌলভীবাজারের বড়লেখায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি হস্তাস্তর করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকালে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও ইউএনও শামীম আল ইমরান তাদের হাতে দলিলসহ বাড়ির চাবি তুলে দেন। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের দুই ঘর বিশিষ্ট পাকা বাড়ির চাবি হস্তাস্তর কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি ঢাকাস্থ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। স্বাগত বক্তব্য রাখেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। অনুষ্ঠানে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপল দত্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। আশ্রয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫টি ইউনিয়ন এলাকায় ৫০টি ঘর নির্মাণে সরকারে ব্যয় হয়েছে ৮৫ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে কবুলিয়ত সম্পন্ন করে দেওয়া হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে খাবিটা কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলা প্রশাসন কাজ বাস্তাবায়ন করেছে। ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কথা হয় বড়লেখা সদর ইউনিয়নের সিংহেরমহাল এলাকার বাসিন্দা ননী গোপাল দেবের সাথে। তিনি বলেন, ‘আমার নিজের কোনো জায়গা ছিল না। অন্যের জায়গায় ভাঙা একটা ঘরে থাকতাম এখন মাথা টাই করার জায়গা পেলাম। জীবনে ঘর তৈরি করে বসবাস করতে পারব তা কখনো ভাবিনি। সরকারের কারণে আজ ‘‘আশ্রয় পেয়েছি, দালান পেয়েছি’’। ২ শতক জমির মালিক হয়েছি যাহা আমার জীবনে স্বপ্নের ন্যায়।’ আরেক উপকারভোগী দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর গ্রামের বাসিন্দা রুনু বেগম বলেন, ‘ঘর না থাকায় অসহায় ছিলাম। ঘর তৈরি করার ক্ষমতা আমার ছিল না। শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে ঘর পেয়ে আমি খুশি। হাসিনার জন্য দোয়া করমু যতদিন বাঁচমু।’ বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘যারা ঘর পেয়েছেন, তারা খুব গরিব। নিজেদের জায়গা ছিল না। কেউ অন্যের বাড়িতে আশ্রয়ে, কেউ বা খাস ভূমিতে একটি জরাজীর্ণ ঘর তৈরি করে থাকতেন। সেখানে একটি ভালো ঘর তাদের কাছে স্বপ্নের মতো। মুজিববর্ষে দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বড়লেখায় স্থানীয় সাংসদ ও পরিবেশমন্ত্রীর নির্দেশনা এবং পরামর্শে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষকে আমরা ঘর দিয়েছি। পাকা ঘর তৈরি ও পরিবার প্রতি ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে কবুলিয়ত সম্পন্ন করতে সহকারী কমিশনার (ভূমি) ও পিআইওসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করেছেন। পরিবারগুলো পাকা ঘর পেয়ে খুব খুশি। তাদের মুখের হাসি দেখে আমাদের ভালো লাগছে।’