ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

গোলাপগঞ্জে আ’লীগের মেয়র প্রার্থী রুহেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ০৫:৪৫ এএম

গোলাপগঞ্জে আ’লীগের মেয়র প্রার্থী রুহেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
গোলাপগঞ্জ (সিলেট) পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর পরই আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের মোঃ রুহেল আহমদের নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার পৌর শহরের কদম গাছেরতল এলাকায় এ প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খাঁন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নৌকা জনগণের উন্নয়নের প্রতীক। নৌকা শুধু রুহেল আহমদের প্রতীক নয়, এ প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে। প্রধান অতিথি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যারাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বহিস্কার করা হবে। এবং বিদ্রোহী প্রার্থীদের যে সব নেতৃবৃন্দ সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক হুমাইয়ুন ইসলাম কামাল, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, এডভোকেট মনসুর রশীদ। বক্তব্য রাখেন মেয়র প্রার্থী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকমোঃ রুহেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসিদুর রহমান আসাই, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পাবেল আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত, পৌর আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, রশেদ্র পাল, সুহেল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সায়াদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ খান, আবু সুফিয়ান আজম, সাইকুজ্জামান চৌধুরী শিমু, মাজেদ শরীফ চৌধুরী, ইমরুল হানিফ, জুয়েল মনসুর, নুরুল ইসলাম, নাজিম লস্কর, কামাল আহমদ সহ উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।