সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যেগে ক্লাবের যে সদস্যবৃন্দ মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা এবং বিশ্বের সকলের নিরাপদ কামনা করে দরগাহে হযরত শাহজালাল মাজারে গত ৩০ ডিসেম্বর বুধবার খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খতমে কোরানে অংশ গ্রহণ করেন হাফিজ হারুনুর রশীদ, হাফিজ শুয়াইবুর রহমান, হাফিজ আব্দুর রহমান, কারী সাব্বির আহমদ, কারী আশরাফুল ইসলাম আশরাফ, হাফিজ ফয়সাল আহমদ প্রমুখ।
খতমে কোরান শেষে সিলেট সিটি ক্লাব ইউকের যে সদস্যবৃন্দ মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা এবং বিশ্বের সকলকে মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার লক্ষ্যে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।
দোয়া মাহাফিলে সিলেট সিটি ক্লাব ইউকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়