মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৬। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ৯৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রসঙ্গত, প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়