ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

৩০ জানুয়ারী গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম

৩০ জানুয়ারী গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন
বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারী অনুষ্টিত হবে। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভায় ২২৯১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন মেয়র, কাউন্সিলার এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা উন্নয়নের ফুলঝরি শুনাচ্ছেন ভোটারদের কাছে। মেয়র কাউন্সিলাররা ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন কৌশল অলম্বন করছেন। বিশেষ করে মেয়র প্রার্থীরা রাতদিন বিরামহীন বিভিন্ন প্রচার প্রচারণা-সহ ঘরোয়া ও উঠোন বৈঠক করে চলেছেন। এ যেন এক অন্য রকম আমেজ। পাড়া গাঁয়ের চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি জায়গায় শুধু নির্বাচনী বিচার বিশ্লেষণ। কে হচ্ছেন মেয়র, কে হচ্ছেন কাউন্সিলার। পৌর সভার ১নং ওয়ার্ড সরকারী এমসি একাকেমী স্কুল এন্ড কলেজ। ফুলবাড়ি পূর্বপাড়া (উত্তরাংশ) ভোটার ১২১৬ জন এবং ছিটা ফুলবাড়ি (আংশিক উত্তর) ১০৮৫ জন। মোট ভোটার ২৩০১ জন। ২নং ওয়ার্ড ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বপাড়া। ফুলবাড়ি পূর্বপাড়া দক্ষিনাংশ নিয়ে গঠিত ওয়ার্ডে মোট ভোটার ২৫২৩ জন। ৩নং ওয়ার্ড ঘোষগাঁও ইসলামীয়া মাদ্রাসা। ছিটা ফুলবাড়ি দক্ষিন (আংশিক) ৪১২ জন ও ঘোষগাঁও (উত্তর আংশিক) ১৪২৪ জন। মোট ভোটার ১৮৩৬ জন। ৪নং ওয়ার্ড হাজি জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরস্বতি। সরস্বতি ১৬৪৭ জন ও কামারগাঁও ৭৫৭ জন। মোট ভোটার ২৪০৪ জন। ৫ নং ওয়ার্ড দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। দাড়িপাতন ১৬৪৭ জন এবং টিকরবাড়ি ১০৩২ জন। মোট ভোটার ২৭০৬ জন। ০৬ নং ওয়ার্ড ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্ব ঘোগারকুর ৩৬৩, পশ্চিম ঘোগারকুল ১৫৫০ জন ও বাদে রনকেলী ৮৩৬ জন। মোট ভোটার ২৭৪৯ জন। ৭নং ওয়ার্ড রনকেলী ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়। রনকেলী দিঘীরপাড় ৪৩, উত্তর রনকেলী (নয়াগ্রাম) ২৯১২ জন। মোট ভোটার ২৯৫৫ জন। ৮ নং ওয়ার্ড কোয়ালিটি স্কুল, উপজেলা কমপ্লেক্স। রনকেলী ইয়াগুল ৭৯১, রনকেলী পূর্ব/পশ্চিম ১৩৩৭, রনকেলী নয়াটুল ৩৬৩ ও উপর বারকোট ৩১৮ জন। মোট ভোটার ২৮০৯ জন। ৯ নং ওয়ার্ড সৈয়দ তানভীর হোসেন সেকারী প্রাথমিক বিদ্যালয়, নরুপাড়া। রনকেলী নুরুপাড়া ১৪৬৯, ও রনকেলী দিঘীরপাড় ১১৬৪ জন। মোট ভোটার ২৬৩৩ জন। গোলাপগঞ্জ পৌরসভায় মোট পুরুষ ভোটার ১১৫৯৭ জন, মহিলা ভোটার ১১৩১৯ জন। মোট ভোটার ২২৯১৬ জন। এদিকে মেয়র প্রাথীদের মধ্যে বিরামহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পৌরসভার বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম রাবেল, ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, নৌকার প্রার্থী রুহেল আহমদ, পৌরসভার সাবেক মেয়র জাকারীয়া আহমদ পাপলু।