ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

সিলেটে আগামীকাল থেকে ৩ দিনের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০৬:০৩ পিএম

সিলেটে আগামীকাল থেকে ৩ দিনের পরিবহন ধর্মঘট
আগামী মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগে সকল প্রকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন গণপরিবহন ও পণ্যপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে নগরীর সুবহানীঘাটস্থ হোটেল ভেলি গার্ডেনে চলমান পাথর কোয়ারি সচল করার দাবিতে গড়ে উঠা আন্দোলন নিয়ে মতবিনিময় সভায় এ ডাক দেয়া হয়। গণপরিবহন ও পণ্যপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সিদ্ধান্তের প্রেক্ষিতে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল এ কর্মসূচি ঘোষণা করেন। সভা শেষে তিনি জানান- সিলেটের পাথর কোয়ারি বন্ধ থাকায় প্রায় ১৫ লাখ মালিক-শ্রমিক অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন। পরিবহন ব্যবসাসহ সকল প্রকার ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে বৃহত্তর সিলেটের অর্থনৈতিক অবকাঠামো। ইতিমধ্যে পাথর কোয়ারি খুলে দিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি ও সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হয়েছে। পাথর কোয়ারি খুলে দিতে মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোয়ারি খুলে দেয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে সিলেট বিভাগে সকল প্রকার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার। সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাদেক খান, সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সড়ক পরিবেহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও হবিগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মৌলভীবাজার জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান ওয়াদুদ, হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু মঈন চৌধুরী সুহেল, হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. জিতু মিয়া, সুনামগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. মুর্শেদ আলম, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুর উদ্দিন, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাচন কমিশনার হাজী গোলাম হাফিজ লোহিত, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ, সিলেট জেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক জোটের সভাপতি মো. খলিল খান, কার্যকরি সভাপতি মো. মতছির আলী, সিলেট জেলা সিএনজি অটোরিকশা অটোটেম্পো ও টেক্সিকার মালিক সমিতির সভাপতি শাহ মো. দিলোয়ার, সাধারণ সম্পাদক মো. অনোয়ার হোসেন, সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. রুনু মিয়া, সহ সভাপতি শাহ জামাল, সহ সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলাম, বৃহত্তর পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল মেম্বার, সদস্য সচিব নুরুল আমিন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সভাপতি মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির আহমদ তালুকদার, কোষাধ্যক্ষ রিমাদ আহমদ রুবেল প্রমুখ।