ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

কলমাকান্দায় বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ০৪:৫৯ পিএম

কলমাকান্দায় বেগম রোকেয়া দিবস উদযাপন
নেত্রকোণার কলমাকান্দায় "জয়িতা তোমরাই বাংলাদেশের বাতিঘর" এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তরে উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে এ বৎসরে কারিতাস প্রদীপ এমজেএফ প্রকল্পের কয়েকজন সদস্যসহ পাঁচ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ জয়িতারা হলেন- কপোতী ঘাগ্রা-শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সানজিদা আক্তার,- সফল জননী, শাহানা আক্তার,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, হালিমা আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী, মোছা. মিনারা ইসলাম সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী। উপজেলার শ্রেষ্ট জয়িতা নারীদের হাতে আনুষ্টানিক ভাবে সম্মমনা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার। সম্মামনা প্রদান শেষে ইউএনও মো. সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার এর সঞ্চালনায় "জয়িতা তোমরাই বাংলাদেশের বাতিঘর" প্রতিপাদ্য নিয়ে শীর্ষক অনুষ্টানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার ,ইউএনও মো. সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা পরিষদের সভাপতি রওশনারা পারভীন, জয়িতা মিনারা ইসলাম, কেয়ার বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মো. জসীম উদ্দিন, এপি ম্যানেজার নাজিপুর পরিতোষ রেমা, অত্র কার্যালয়ে প্রশিক্ষক তপন সরকার ও সুখা মানখিন প্রমুখ।