ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশীর বিয়ে: খাবার খেয়েছেন সিলেটের  ছিন্নমূল মানুষ

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:৫৯ পিএম

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশীর বিয়ে: খাবার খেয়েছেন সিলেটের  ছিন্নমূল মানুষ
“বাবা, মাংস খাইতে খুব মন চায়। কয়দিন বা বাঁচবো, যাওয়ার আগে ভালোমন্দ স্বাদ পেতে চাই। সন্তান থেকেও নেই, পথেই ঠেলে দিছে এই বয়সে, মানুষ দয়া না করলে খাই কিভাবে?” এসব কথা বলেন নগরীর আলিয়া মাদ্রাসার পাশের ফুতপাতে থাকা তমিরুননেছা নামের এক বৃদ্ধা। এভাবে অনেক ছিন্নমূল অসহায় খাবারের জন্য আকুতি জানায়। কপালের চামড়া কুঁচকে গেছে, দাঁত ক্ষয়ে গেছে, তবুও খাবার ইচ্ছাটা সৃষ্টিকর্তা কেড়ে নেন নি। তাই এখনো পথে নামে আহারের জন্য, আপনাদের দিকে তাকিয়ে থাকে খাবারের আশায়। ছিন্নমূল অসহায়দের কথা চিন্তা করে অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলের একমাত্র ছেলে মো. আব্দুল মুহাইমিন রাফি’র বিবাহ উপলক্ষে অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট একটি ব্যতিক্রমী আয়োজন করে। ৬ ডিসেম্বর রবিবার রাতে কনকনে শীতের মধ্যে সিলেট নগরীর চৌহাট্রা পয়েন্টসহ নগরীর বিভিন্ন পয়েন্টে পথশিশু, গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে এ সংগঠনটি। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন অগ্রদূত ছাত্র পরিষদ’র উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সংগঠনের সভাপতি কাবিল আহমদ ইমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাবু, অর্থ সম্পাদক আব্দুর রব জাহিদ, প্রবাসী সম্পাদক হামিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক নাহিদ আহমদ, সহ প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, সমাজ সেবা সম্পাদক লাহিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াছির আরাফাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নাহিদ আহমদ, রাশেদ আহমদ, আলি হুসাইন রানা, সাব্বির আহমদ, সাদিক আহমদ, রিপন আহমদ, সাকিল খান শাহরিয়া, মাউন আহমদ চৌধুরী প্রমূখ। এই মহৎ কাজ সুন্দর ও সফল ভাবে সমাপ্ত করায় অগ্রদূত ছাত্র পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানান মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। তিনি নব দম্পতির জন্য দোয়া কামনা করেন। এদিকে লন্ডনেও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর ছেলের বিয়ে উপলক্ষে টাওয়ার হ্যামলেটস ও কেমডেন এলাকার হোমলেস পরিবারের মধ্যে নিজ হাতে খাদ্য ও গরম কাপড় ( স্লিপিং ব্যাগ ) বিতরণ করেন বিশিষ্ট সমাজকর্মী আবু তাহের, হেলাল উদ্দিন, সাহেদ চৌধুরী, ফয়ছল আহমেদ ও ছেলের বাবা আব্দুল মুনিম জাহেদী ক্যারল।