ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ছেলে: গোলাপগঞ্জে মায়ের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ০৪:৪৮ এএম

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ছেলে: গোলাপগঞ্জে মায়ের সংবাদ সম্মেলন
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ছেলে, ঘটনার ১৫দিনেও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।এ ঘঠনায় সিলেটের গোলাপগঞ্জে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এক মা। রোববার (৬ ডিসেম্বর) গোলাপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন কাওসার আহমদের মা মেহেরুন নেছা। কাওসার আহমদ (২৫) গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের মৃত কলা মিয়া ও মেহেরুন নেছার ছেলে। সন্ত্রাসীরা এখনো হুমকী দিয়ে গেলেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২১ নভেম্বর রাত ৯টায় চৌঘরী বাজারে জনসম্মূখে সন্ত্রাসীরা দল বেঁধে কাওসারকে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। এসময় সন্ত্রাসীরা গুলিবর্ষন করে ও অস্ত্রের মহড়া দেয়। পরে স্থানীয়রা কাওসারকে উদ্ধার করে ওসামানী হাসাপাতেল ভর্তি করেন। সেখানে ৮দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর জ্ঞান ফিরলেও তিনি এখনো সবাইকে চিনতে পারছেন না। তাঁর অবস্থা এখনো আশংকাজন এবং ডান হাত অচল হয়ে যেতে পারে বলে আংশকার কথা জানিয়েছেন চিকিৎসকরা। তার পিঠে দায়ের কুপের একাধিক গভীর খত। তিনি অভিযোগ করেন, হামলার ঘটনার পর আমার বড় ছেলে আলিম উদ্দিন ২৩ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় পারভেজ আহমদ (৩০), তারেক আহমদ (২৬) ও জুনেদ আহমদ (২৩) এর নাম উল্লেখ করে আরও অঞ্জাত ১০ জনকে আসামী করে মামলা(নং ২৮ )দায়ের করেন। কিন্তু ঘটনার ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এখনো সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছে না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বারবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা শুধু বলেন তারা চেষ্টা করছেন। সন্ত্রাসীরা ফেইসবুকে এখনো হুমকী দিয়ে যাচ্ছে।এব্যাপারে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছি। কিন্তুু ঘটনার ১৫ দিন অতিবাহিত হলে ও আসামীরা এখনো ধরা ছোয়ার বাইরে। এব্যাপারে পুলিশের ভূমিকা রহস্যজনক। তিনি অবলিম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের প্রতি আকুল আবেদন জানান।