ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

কলমাকান্দায় ভারতীয় পন্যসহ তিনজন আটক, থানায় মামলা

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৩২ পিএম

কলমাকান্দায় ভারতীয় পন্যসহ তিনজন আটক, থানায় মামলা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রায় ৩ লক্ষ টাকার অধিক মূল্যমানের ভারতীয় কসমেটিক ও নীল রংয়ের পিক-আপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পিক-আপ ভ্যান চালক সহ তিনজনকে আটক করা হয়। বুধবার (২ ডিসেম্বর) বিকেলে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃতরা হলো- নেত্রকোনার আটপাড়া উপজেলার গাগড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে মাজাহারুল ইসলাম (২৬) এবং সদর উপজেলার পৌর শহরের সাতপাই এলাকার শ্রী জীবন সরকারের ছেলে প্রিন্স সরকার (২৬) ও শিবগঞ্জের পিক-আপ চালক মো. আতিক মিয়ার ছেলে পারভেজ মিয়া (২০)। আজ বুধবার ভোর ৬টার দিকে পুলিশের একটি দল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তিন রাস্তার মোড় এলাকায় নিয়মিত টহলের দায়িত্ব পালন করছিল। এ সময় একটি নীল রংয়ের পিক-আপকে সন্দেহ করে তল্লাশী চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য দেখতে পায় পুলিশ। পরে পিক-আপের চালক সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আনুমানিক তিন লক্ষ দুই হাজার ৭৮২ টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক সহ একটি পিক-আপ (ঢাকা মেট্রো-ন-২০-৩২৮৪) জব্দ দেখিয়ে উপ-পরিদর্শক সুলতান আহমেদ নিজে বাদী হয়ে মামলা বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ৫২ বাংলাটিভি কে বলেন, মামলা দায়ের করা হয়েছে এবং আজ বিকেলের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে । আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত পিক-আপ ও ভারতীয় পণ্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানান।