সরকারের কাছে কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে।’
তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন। আমরা এই তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে আমরা কাজ শুরু করব।’
দিলওয়ার বখত বলেন, ‘যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আট কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়েছে।’
দুদকের এই সচিব বলেন, ‘তদন্তকালে তার নামে ৪২ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ছয় কোটি ৫৪ লাখ টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।’
[youtube]aVG4hrEiGx0[/youtube]
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়