ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

ফকিরহাটের বেতাগার মডেল অনুসরণ করতে হবে-- সিনিয়র সচিব

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ০৫:১৫ এএম

ফকিরহাটের বেতাগার মডেল অনুসরণ করতে হবে-- সিনিয়র সচিব
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে ফকিরহাট উপজেলার বেতাগার মডেল আমাদের অনুসরণ করতে হবে। বেতাগা ইউনিয়ন পরিষদ তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়ন করে ভারতের কেরালাকেও হার মানিয়েছে। তাঁরা সকল ক্ষেত্রে যে অর্জনটি করেছে তা এসডিজি বাস্তবায়নের একটি মাইল ফলক। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন. স্বচ্ছতা ও জবাবদিহিতা জনসম্পৃক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়তে ৭ম বেতাগা দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য তারা সকল জনগনের অংশ গ্রহনে যে মহতী উদ্যোগ গুলো গ্রহন ও তা বাস্তবায়ন করেছে তা প্রশংসনীয়। তিনি বলেন স্বপন দাশের মত একজন ভাল মানুষের কারনে এ অঞ্চলের মানুষ আজ আলোকিত। একজন ভাল মানুষই পারেন একটি অঞ্চলের পরির্বতন ঘটাতে। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হালাদার। তিনি তার বক্তৃতায় বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদ সরকারের দিকে না তাকিয়ে তাদের নিজেস্ব অর্থায়নে যে মহতী কাজ গুলি কারছে তা দেখে বা অনুসরণ করে অন্যান্য ইউনিয়ন বা উপজেলা পরিষদ গুলি যদি কাজ করতো তাহলে সরকারের যে ভিশন তা অচিরেই বাস্তবায়ীত হতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, হাইসাওয়া প্রকল্পের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ওসমান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, এলজিএসপি-৩ এর ডিষ্টিক ফ্যাসিলিটেটর পার্থ প্রতীম সেন, সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের ১৪টি স্ট্যাডিং কমিটির সদস্যবৃন্দ। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান ছাড়াও কন্যা বর্র্ত্তিকা প্রকল্পের আওতায় বিভিন্ন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরন করা হয়। এর আগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত প্রাণি সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক সম্প্রসারণ ভবন, বেতাগা পাবলিক লাইব্রেরী ভবন, মাসকাটা ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিজনিত চেঞ্জ রুম ও অর্গানিক বেতাগা বর্জ্য ব্যাবস্থাপনা ও খামার সাব প্লান্টের শুভ উদ্বোধন করেন।