ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

বাগেরহাট জেলার মোংলায় জেল হত্যা দিবসে আলোচনা সভা

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২০, ০৪:৪০ এএম

বাগেরহাট জেলার মোংলায় জেল হত্যা দিবসে আলোচনা সভা
৩ নভেম্বর জেলহত্যা দিবস।১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যার শিকার হন বঙ্গবন্ধুর সহচর ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন,মোংলা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান জসিম,উপজেলায় যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন। এসময় বক্তারা বলেন,পঁচাত্তরের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় হয়েছিলো ৩রা নভেম্বর হত্যাকান্ড।সন্ত্রাস,মৌলবাদ ও জঙ্গিবাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হবে আওয়ামীলীগ সরকারের মূল লক্ষ্য।তারা আরও বলেন,জেলহত্যাকান্ডের অনেক রহস্য উন্মোচিত হয়নি।ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে এ বিষয়টি উদঘাটন করা দরকার।অভিভাবকশূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্বশূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিলো। এর আগে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,সাংগঠনিক সম্পপাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী প্রমুখ । আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছা সেবকলীগ সহ সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। অলোচনা শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।