নেত্রকোণার কলমাকান্দায় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৩৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে। জব্দকৃত গরুগুলো বিজিবি পাঁচগাও বিওপি'র হেফাজতে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার নবাগত ওসি এটিএম মাহমুদুল হক।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাও জিরো পয়েন্ট লুকিয়ে রাখা এই গরুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও বিজিবি এবং স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার নকলাই সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ৩৯টি ভারতীয় গরু চোরাই পথে এপারে নিয়ে এসে পাঁচগাও নতুন বাজার দিয়ে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার পুলিশ ও নেত্রকোণা ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঁচগাও বিওপি ক্যাম্পের জোয়ানরা যৌথ অভিযান চালায়। যৌথ অভিযানের টের পেয়ে গরুগুলোকে রেখে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় ৩৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে ৫২ বাংলাটিভি কে বলেন, অবৈধভাবে চোরাপথে ভারতীয় জব্দকৃত গরুগুলো পাঁচগাও (বিজিবি) বিওপির হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?