ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কুলাউড়ায় উপজেলা তালামীয ও পৌর তালামীযের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন চৌমুহনীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তালামীযের সভাপতি এম আফজাল হোসেন সাজু'র সভাপতিত্বে ও পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারণা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে।’
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
আরও পড়ুন: