ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

মাওলানা মো.মাহমুদুর রহমান: একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৫:২০ এএম

মাওলানা মো.মাহমুদুর রহমান: একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি
মাওলানা মো. মাহমুদুর রহমান ,একজন আদর্শ  শিক্ষকের প্রতিকৃতি । তার অগণিত  ছাত্র-ছাত্রীদের কাছে ‘মোল্লা স্যার’ নামে পরিচিত । অত্যন্ত সাদাসিধে  জীবন যাপন করা গুণী এই শিক্ষক তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসাবেও বেঁচে আছেন। মৌলভীবাজার জেলার  বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী চান্দগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৮ সালের ১লা মার্চ জন্ম নেয়া প্রবীন এই শিক্ষক দীর্ঘ ৩৭ বছর একাধারে শিক্ষকতা করেছেন। বিয়ানীবাজার উপজেলার জলঢুপ উচ্চ বিদ্যালয়ের  ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী অবসর গ্রহন করেন। মানুষ গড়ার কারিগর এ মহান ব্যক্তি মক্তবের শিক্ষা নিজ বাড়িতে শুরু হলেও পবিত্র কোরআন শরীফ শুদ্ধপাঠ শিক্ষা নেন  চান্দগ্রামের গর্ব, বৃহত্তর সিলেট অঞ্চলের  ‘বড় হাফিজ সাহেব’  খ্যাত হাফিজ মোহাম্মদ আব্দুল বারী (রহ.) এর নিকট। বিয়ানীবাজার উপজেলার  ঐতিহ্যবাহি জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বড়লেখা উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তৎকালীন দাখিল আউয়াল অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। তারপর এই মাদরাসা থেকেই ১৯৭০ সালে দাখিল এবং ১৯৭২ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসায়  ফাজিল শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৭৪ সালে ফাজিল উত্তীর্ণ হন। তারপর তৎকালীন সময়ে সিলেট বিভাগের একমাত্র টাইটেল তথা কামিল মাদ্রাসা- কানাইঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা  থেকে ১৯৭৭ সালে কামিল পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পাশাপাশি বিয়ানীবাজার কলেজ থেকে আইকমও পাশ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি শিক্ষকতা পেশাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে।  ১৯৮১ সালের ১লা  ফেব্রুয়ারী  বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ জলঢুপ উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন।  এবং অবসর গ্রহণ পর্যন্ত এই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে মানুষ গড়ার মহান দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি পার্শ্ববর্তী গ্রাম আব্দুল্লাহপুর জামে মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজের খতিব হিসেবে দায়িত্বে ছিলেন দীর্ঘ ৩৮ বছর  । ২০১৯ সালে শারীরিক অসুস্থতাজনিত কারণে  খতিবের দায়িত্ব থেকেও অবসর নেন। এছাড়াও মাওলানা মো. মাহমুদুর রহমান  দীর্ঘ ২২বছর পবিত্র কোরআন শুদ্ধ করে শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট চান্দগ্রাম এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসা  শাখার নাজিম হিসেবে প্রতি বছর পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের সেবায় নিয়োজিত ছিলেন । গুণী এই শিক্ষকের পিতা মরহুম মাওলানা মো. আব্দুল মজিদ ও মাতা মোছাম্মাৎ লতিফা বিবি।  মাওলানা মো.মাহমুদুর রহমান তাদের  একমাত্র ছেলে। পিতা মাওলানা মো. আব্দুল মজিদ ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয়  বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদরাসা থেকে টাইটেল পাশ ছিলেন। মাওলানা মো.মাহমুদুর রহমানের ছাত্রজীবনে পিতা মারা গেলেও মা মোছাম্মাৎ লতিফা বিবি অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করান। মানুষ গড়ার কারিগর এ মহান ব্যক্তিত্ব পারিবারিক জীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবসর জীবন যাপন করছেন। লেখক : ফয়সল আহমদ ( রুহেল )। সাউথ ইস্ট লন্ডন নিউজ করসপনডেন্ট;চ্যানেল এস টেলিভিশন ,লন্ডন । আরও পড়ুন: https://52banglatv.com/2020/10/23135/