ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

কলমাকান্দায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান বিতরণ

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ০৪:৪৬ এএম

কলমাকান্দায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান বিতরণ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৫৫টি পূজা মণ্ডপে সরকারি ও সংসদ সদস্য এর ব্যক্তিগত তহবিল অনুদান দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদরের জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কলমাকান্দা উপজেলার আয়োজনে গৌরাঙ্গ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন সাহার পরিচালনায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এসব অনুদানের ডিও বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি মানু মজুমদার বক্তব্যে সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, " ধর্ম যার যার, রাষ্ট্র সবার " " ধর্ম যার যার, উৎসব সবার " বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ , কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রাখাল কুমার বনিকসহ পূজা উদযাপন কমিটি'র নেতৃবৃন্দ । ইউএনও মো. সোহেল রানা উপজেলার ৫৫ টি পূজা মণ্ডপে প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে মোট ২৭ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়। অপরদিকে একই সময়ে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পূজা মণ্ডপে নগদ দুই হাজার টাকা করে প্রদান করেন।