ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা

সিলেটের বিশিষ্ট চিত্রশিল্পী হাবিবুর রহমান ( হাবিব আর্ট ) আর নেই

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ০৫:৪১ এএম

সিলেটের বিশিষ্ট চিত্রশিল্পী হাবিবুর রহমান ( হাবিব আর্ট ) আর নেই

সিলেট বিভাগের সত্তর দশকের বিশিষ্ট  চিত্রশিল্পী  হাবিবুর রহমান হাবিব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন   ) তিনি সকলের কাছে ‘হাবিব আর্ট’ নামে পরিচিত ছিলেন। কয়েক বছর থেকে তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগলেও স্বাভাবিক অবস্থায় ছিলেন।

১৮ অক্টোবর রবিবার  বাংলাদেশ সময় ভোর ২টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। চিত্রশিল্পী  হাবিবুর রহমান হাবিব এর ছেলে আলী দেলোওয়ার  ৫২বাংলাকে জানান, হঠাৎ

 করে শ্বাসকষ্টে ভুগে তিনি মৃত্যু বরণ করেছেন।  তিনি একসাথে পরিবারের সাথে রাতের খাবারও খেয়েছেন।

 গুনী এই চিত্র শিল্পীর  বাড়ি সিলেটের বিয়ানীবাজারের  মুল্লাপুর ইউনিয়নের  আব্দুল্লাপুর-বারইগ্রামে । মৃত্যুর সময় তার স্ত্রী, ৯ ছেলে এবং ৬ মেয়ে সহ অসংখ্য শুভকাঙ্খি রেখে গেছেন।

স্বাধীনতা পরবর্তি সময় থেকে সিলেট  বিভাগে সর্বত্র  হাবিব আর্টের সৃজনশীল কর্ম ছড়িয়ে ছিল। সিলেটের প্রায় সবগুলো সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে তার আঁকা চিত্রকর্ম অথবা  ওয়াল পেইন্টিং ছিল খুব সমাদৃত। আশির দশকে চিত্রকর্ম ও ব্যানার পোষ্টার তৈরীতে  একমাত্র ভরসা ছিল  রঙ- তুলির ব্যবহার । সে সময়ে বৃহত্তর সিলেটের  সিংহভাগ ষ্টুডিও এবং গুরুত্বপূর্ণ  স্থাপনায়  হাবিব আর্টের দৃষ্টিনন্দন চিত্রকর্ম প্রকাশ পেয়েছে সবচেয়ে বেশী।

তার  সৃজনশীল কাজের অন্যতম  বিষয় ছিল-  গ্রামবাংলা, প্রকৃতি ও ম্যুরাল  । হাবিব আর্টের   চিত্র কর্মের ক্রেতা ছিলেন প্রবাসী অধ্যুষ্যিত সিলেটের  যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্র ,মধ্যপ্রাচ্যে প্রবাসীরা ।

তিনি স্বাধীনতা পরবর্তি সময়  সৌদি ও সিঙ্গাপুর  প্রবাসী ছিলেন এবং সেখানেও প্রচুর চিত্রকর্ম একেছেন।

হাবিবুর রহমান হাবিব এর  জানাজার নামাজ বারইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে  রবিবার বাদ যোহর  অনুষ্ঠিত হবে  এবং পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের ছেলে চিত্রশিল্পী আলী দেলোওয়ার  তার বাবার মৃত্যুতে তার আত্নার শান্তি কামনা করে সকলের দোয়া চেয়েছেন।