ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন

দীর্ঘ ৭ মাস পর মন্ত্রী শাহাব উদ্দিন নিজ এলাকায় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ০১:৪০ এএম

দীর্ঘ ৭ মাস পর মন্ত্রী শাহাব উদ্দিন নিজ এলাকায় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত
দীর্ঘ ৭ মাস পর মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন ফিরলেন নিজ নির্বাচনী এলাকায়। এনিয়ে বড়লেখা ও জুড়ী এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। করোনা আক্রান্ত হয়ে যখন হাসপাতালে ছিলেন, তখন এলাকার মানুষের মধ্যে বিরাজ করছিল ব্যাপক দুশ্চিন্তা। হাজার হাজার লোক আজ তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত। বরণ করে নিল ফুলেল শুভেচ্ছায়। বুধবার (৭ অক্টোবর) মাননীয় মন্ত্রী সিলেটে এসে প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মাজার জিয়ারত করে নিজ এলাকায় ফিরলেন, দলমত নির্বিশেষে সকলের ভালবাসায় সিক্ত হলেন, নিজেও হলে পড়লেন ভীষন আবেগাপ্লুত। মাননীয় মন্ত্রীকে বড়লেখা এবং বিয়ানীবাজার সীমান্তবর্তী সুনাই নদীর ব্রিজের আপামর জনসাধারণ ও নেতাকর্মী ফুল দিয়ে বরণ করে নেন।এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপস্থিত ছিলেন বড়লেখা এবং জুড়ী উপজেলা নির্বাহী অফিসার গণ, বড়লেখা পৌর মেয়র আবু ইমাম কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন, জুড়িও বড়লেখা উপজেলা অফিসার্স ইনচার্জ, উপস্থিত ছিলেন বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ হাজার হাজার সাধারণমানুষ। এসময় মন্ত্রীকে সর্বসাধারণের মানুষ সামাজিক দূরত্ব মেনে ফুল দিয়ে বরণ করে নেন। মন্ত্রী পরবর্তীতে বড়লেখায় পৌঁছে প্রথমেই প্রথমেই উপজেলা আওয়ামী লীগের প্রয়াত ও সহ-সভাপতি নিমার আলী ও ফয়েজ আলি এবং সাধারণ সম্পাদক প্রয়াত আনোয়ার উদ্দিনের কবর জিয়ারত করার মাধ্যমে তাঁর কর্মসূচি শুরু করেন। মাননীয় মন্ত্রী উপস্থিত নেতাকর্মীরা এবং সাধারন মানুষের উদ্দেশ্যে বলেন, আমি অসুস্থ থাকাকালীন সময়ে আপনার যেভাবে আমার জন্য দোয়া করেছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকব এবং আবার উনার জন্য দোয়া কামনা করেন।