ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন

কুলাউড়ায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ১১:৫৭ পিএম

কুলাউড়ায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়ায় সারাদেশে চলমান ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার নিন্দা জানিয়ে প্রত্যেকটি অপরাধের সাথে জড়িত থাকা সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে কুলাউড়া চৌমুহনী চত্ত্বরে আশিকুল ইসলাম বাবু ও হুমায়ুন কবির সাহানের যৌথ সঞ্চালনায় উপজেলার সামাজিক অঙ্গনে বিভিন্ন ভাবে ভূমিকা পালন করা ২২ টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে একাত্নতা পোষণ করে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, যুগ্ন সম্পাদক আতিকুর রহমান আখই, রবিউল আউয়াল মিন্টুসহ প্রথম আলো বন্ধু সভা, ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিম, কিন্ডার গার্টেন জুনিয়র স্কুল শিক্ষক সমিতি, হাসিখুশি রক্তদান সংঘ, ট্রাভেলার্স অব কুলাউড়া, পালের মোড়া সেতু রক্ষনাবেক্ষন কমিটি, আব্দুল বারী স্মৃতি সংঘের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত প্রতিটি সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। আয়োজক ২২ টি সংগঠন হল- কাদিপুর যুব সমাজ, কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপ, অভিলক্ষ্য কুলাউড়া, নিরাপদ চিকিৎসা চাই, আলোর পাঠশালা, সোশ্যাল কেয়ার অব নেশন, প্লাটুন টুয়েলভ, রক্তদান সামাজিক সংগঠন হিংগাজিয়া, ইসলাহুল উম্মাহ পরিষদ, প্রয়াস, নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠন, ব্রাইট কুলাউড়া, রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া, এক্টিভ বয়েস কুলাউড়া, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা, নবারুন, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, কুলাউড়া রক্তদান সংগঠন, কুলাউড়া শান্তি পরিষদ, শুভ সংঘ, কুলাউড়া উপজেলা শাখা ও রাইজিং স্টার ক্লাব। এসময় বক্তারা ধর্ষকের দ্রুত শাস্তির আওতায় আনা এবং কয়েকজন আসামীকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী ও প্রসাশনকে ধন্যবাদ জানান।