ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন

সিলেটে আবারও ধর্ষণ: ছাত্রলীগ কর্মী নিজু গ্রেফতার

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ০৫:৩২ এএম

সিলেটে আবারও ধর্ষণ: ছাত্রলীগ কর্মী নিজু গ্রেফতার
সিলেট নগরের দাড়িয়াপাড়ায় বাসায় ডেকে নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯ এর কর্মকর্তা এএসপি সামিউল আলম বলেন, ধর্ষণ মামলার আসামি নিজুকে র‍্যাবের একটি দল গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করে। গত শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন ওই কিশোরীর মা। গ্রেফতার হওয়া নিজু সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। পিযুষ নগরের পাঁচভাই রেস্তোরাঁর সামনে তিন প্রবাসীকে মারধর করার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। ওই মামলায় নিজুও গ্রেফতার হয়ে কিছু দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রী কিশোরীকে ধর্ষণ করেন নিজু। ওই কিশোরী এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে চিকিৎসাধীন আছে। শনিবার ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করেন চিকিৎসকরা। জানা গেছে, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হয়। আপোষ না হওয়ায় শুক্রবার (২ অক্টোবর) রাতে কিশোরীরা মা বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকেন।