ঢাকা ১৪ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ঢাকা ১৪ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

গোলাপগঞ্জে সড়ক সংস্কারের দাবীতে মানব বন্ধন

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ০৩:৪৫ এএম

গোলাপগঞ্জে সড়ক সংস্কারের দাবীতে মানব বন্ধন

গোলাপগঞ্জে রাস্তা সংস্কারের  দাবিতে সিলেট জকিগঞ্জ সড়কে মানববন্ধন করেছেন হেতিমগঞ্জ বাজার বণিক  সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনসাধারণ। 

৩ অক্টোবর শনিবার সকাল ১১টার সময় হেতিমগঞ্জ হিলালপুর সিলেট জকিগঞ্জ সড়কে হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ ও দপ্তর সম্পাদক শামছুল ইসলাম আনার যৌথ পরিচালনায় মানববন্ধনে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেল চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আল-বারাকা পাওয়ার প্লান্টের পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি সেলিম আহমদ ফলিক, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুশাহিদ আলী, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আব্দুল আহাদ, সমাজসেবক ও রাজনীতিবীদ আব্দুল হানিফ খান, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধক্ষ্য আনোয়ার হোসেন আনা, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, প্রচার সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি কামাল উদ্দিন খান বেলাল, হেতিমগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আলা উদ্দিন, খয়রুগঞ্জ মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ গফ্ফার, ব্যবাসায়ী নজরুল ইসলাম, গোলাপগঞ্জ যাত্রি কল্যাণআহবায়ক সুজন খান।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মখছুদ আহমদ, আছাদুজ্জামান পাপ্পু, মো: আব্দুল্লাহ, গিয়াস উদ্দিন মেম্বার, আতাউর রহমান আতা, জুবের আহমদ, এডভোকেট রিবলু মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জনতার দাবির আহবায়ক এম এ সামাদ, বৃহত্তর হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক হীরা চৌধুরী, হাজীপুর শুকনা উন্নয়ন সংস্থার উপদেষ্টা সাকেল হোসেন সাকিল, উত্তর মাইজভাগ উড়ালচি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বিজয় ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রাফি, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ, দক্ষিণ মাইজভাগ আদর্শ যুব সংঘের প্রচার সম্পাদক আব্দুর রহমান, একতা তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাহিন রহমান, অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদ ইমন, হেতিমগঞ্জ হেল্পিং হেন্ডস এর সদস্য নজমুল খাঁ, হাজী মকবুল আলী স্মৃতি পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ, আল মদিনা সমাজকল্যাণ সংস্থার সভাপতি রিয়ান আহমদ, শাহ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহিদ চৌধুরী, উত্তরা ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর সহ-সভাপতি রুবেল আহমদ রকিব সহ উপস্থিত ছিলেন এলাকার সর্বস্থরের জন সাধারণ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মকবুল হোসেন।

উল্লেখ্য দীর্ঘদিন থেকে সিলেট জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে সড়কের মারাত্মক বেহাল অবস্থা থাকার ফলে এতদ্বঞ্চলের মানুষের চলাচলে সীমাহীন দূর্ভোগ পুহাতে হচ্ছে। প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা লেগেই থাকছে। পাশাপাশি রাস্তার পিচ উঠে অনেক জায়াগায় কাঁদা মাটি বের হওয়ার ফলে বড় বড় ট্রাক, বাস ঐসকল স্থানে দেভে যাচ্ছে। যার ফলে মাইলের পর মাইল যানবাহনের যানজটে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। এসকল কষ্ট দূর্ভোগ এ অঞ্চলের মানুষদের প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে  উঠেছে।

অবশেষে দুর্ভোগের সীমা প্রকট আকার ধারণ করলে গোলাপগঞ্জ হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের  ধৈর্য্যরে সীমা অতিক্রম করে গেছে। আগামী এক মাসের মধ্যে যদি সিলেট-জকিগঞ্জ সড়ক বিশেষ করে নাজুক অবস্থায় থাকা হিলালপুর সংলগ্ন সড়কের সংস্কার কাজ করা না হয়  কঠোর কর্মসূচী দেয়া হবে।

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, আমি উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করবো। আশা করি আগামী এক মাসের মধ্যে সড়কের সংস্কার কাজ হবে। সিলেট শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, যদি আগামী এক মাসের মধ্যে সড়কের সংস্কার কাজ করা না হয় তাহলে আমার শ্রমিকদের সাথে নিয়ে গাড়ী দিয়ে রাস্তা বেড়ীকেড দিয়ে আমাদের অধিকার আদায় করব।