এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু ধর্ষণের ঘটনার নিন্দা জ্ঞাপন ও বিচার দাবী করেছেন ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষ ছাত্রসংসদ নেতৃবৃন্দ।
এক বিজ্ঞপ্তিতে ছাত্রসংসদ নেতৃবৃন্দ বলেছেন ,গত ২৫শে সেপ্টেম্বর ’২০ সন্ধ্যাবেলা সিলেট সরকারী এম সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধুকে জোর পূর্বক গণধর্ষণ করা হয়েছে। এই নির্মম এবং কলঙ্কজনক ঘটনা এম সি কলেজেরই কতিপয় ছাত্র নামধারী বখাটে কুলাঙ্গার গুণ্ডাদের দ্বারা সংগঠিত হয়েছে।
একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের ন্যাক্কারজনক ঘটনায় পবিত্র ভূমি সিলেটের মানুষ এবং কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে দেশে বিদেশে অবস্থানরত সকলেই আজ লজ্জিত, মর্মাহত এবং ক্ষুব্ধ।
যুক্তরাজ্যে বসবাসরত এই কলেজের প্রাক্তন ছাত্র তথা ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষের নির্বাচিত ছাত্রসংসদের ভিপি সৈয়দ মুজিবুর রহমান, জি এস ময়নূর রহমান বাবুল এবং সমাজসেবা সম্পাদক নজমুল হোসেন এক যৌথ বিবৃতিতে ঘৃণীত এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তারা জোর দাবী জানিয়েছেন।
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?